ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার

সরকার সংকট নিয়ে সংসদে সমঝোতার কথা বলে সারা দেশে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ডাকসুতে ৩০ হাজার ছাত্রের ভোটে নির্বাচিত নেতাদের ওপর ছাত্রদল হায়েনার মতো আক্রমণ করে নির্যাতন করেছে। চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা, ঈশ্বরদীতে ছাত্রদল শিবিরের ওপর নৃশংস হামলা করেছে।

আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের একটি অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের এই নেতা বলেন, ‘শিবিরের বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড দিয়ে, অপপ্রচার চালিয়ে ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা শিবিরকে গুপ্ত বলেন? শিবির গুপ্ত নয়। দেশের জনগণ যদি বলে যাঁরা ১৭ বছর পর বাইরে থেকে দেশে ফিরেছেন, তাঁরাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে যিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তিনিই গুপ্ত। যারা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, তারাই গুপ্ত।’

গোলাম পরওয়ারের ভাষ্য, ‘শিবিরকে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনারা গুপ্ত কিংবা রগকাটা বলে অপপ্রচার চালালেও দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করেও সেটির বাস্তবায়ন নিয়ে সংকট তৈরি করেছে।

রাজনৈতিক সংকট ও আবার রক্ত ঝরার দিন থেকে দেশকে বাঁচাতে চাইলে জুলাই সনদকে সাংবিধানিক আইন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘যতক্ষণ তা না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম সংসদ ও রাজপথে চলবে।’

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, সাবেক এক প্রভাবশালী উপদেষ্টা নিজেই গণমাধ্যমকে এ কথা বলেছেন। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জুডিশিয়ারি তদন্ত দাবি করেন।

দেশের বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দল একাত্ম হয়ে কাজ করবে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার। ২৫ এপ্রিল দেশের সব মহানগর ও ২ মে সব জেলা শহরে ১১–দলীয় জোটের ব্যানারে গণমিছিলে যোগ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। জেলা জামায়াতের আমির সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব প্রমুখ।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান

শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬