ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এসময় আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে বলে ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, এছাড়াও নিখোঁজ রয়েছে ২ জন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে ক্যাম্পের জি-২ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে শতাধিক ঘর।

২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোঃ আয়াছ জানান, ‘ রাতে হঠাৎ বাজারের পাশে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়, মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে।’

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও জরুরি সাড়াদান কার্যক্রমের অংশ হিসেবে অগ্নিদুর্গত এলাকায় ক্যাম্প প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী সহ স্বেচ্ছাসেবকদের সমন্বিত কর্মতৎপরতা চলছে।

ক্যাম্প-২৬ এর সহকারী ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ টিটিএনকে মুঠোফোনে জানান, ” আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে, ঘুমন্ত অবস্থায় নিহত শিশুর বয়স আনুমানিক ৫-৬ বছর হবে। ” কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গত ২৪ ডিসেম্বর উখিয়ার ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়ে যায় ৬ শতাধিক ঘর, শিশু সহ নিহত হয় ২ জন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫