ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশখালী দলে খেলছে না জাতীয় ও পরিচিত কোনো স্টার প্লেয়ার: অফিশিয়ালদের বিরুদ্ধে সমালোচনা

খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

ঈদগাঁও উপজেলায় একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিরছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. জিহাদ (১৮)। তিনি ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কালিরছড়া খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি ঈদগাঁও থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জিহাদের হাত-পা বেঁধে খালে ফেলে দেয়। এতে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

ওসি শিফাতুল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬