ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশখালী দলে খেলছে না জাতীয় ও পরিচিত কোনো স্টার প্লেয়ার: অফিশিয়ালদের বিরুদ্ধে সমালোচনা

আমাদের এখন ঐক্য ধরে রাখাই মূল চ্যালেঞ্জ: সালাউদ্দিন আহমেদ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 579

জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত প্রধান উপদেষ্টার কাছে ব্যক্ত করেছেন বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকলকে অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র করা উচিত বলে জানান তিনি।

বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব জানান সালাউদ্দিন। প্রতিটা রাজনৈতিক দলের এখন ঐক্য ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বলে জানান তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যকে ধরে রেখে জাতীকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলো। তাদের নিয়ে একটা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই।

প্রধান উপদেষ্টার আহ্বানে এসেছি। যা পরামর্শ ছিলো আমরা দিয়েছি। ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, সব রাজনৈতিক নেতারা তাদের পরামর্শ দিয়েছে। আমরা প্রশ্ন করেছি, এই সাড়ে পাঁচ মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ছিলো কিনা। যদি থেকে থাকে সেটার রাজনৈতিক, আইনি ও ঐতিহাসিক গুরুত্ব কী? তবে সবকিছু ঠিকঠাকভাবে হয় যেন কোনো ফাটল না ধরে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

আমাদের এখন ঐক্য ধরে রাখাই মূল চ্যালেঞ্জ: সালাউদ্দিন আহমেদ

আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫