ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ২ টি পিস্তল,৪২ রাউন্ড গুলিসহ আটক ২ হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি কানাডিয়ান ডলার দিচ্ছে কানাডা সশস্ত্র বাহিনীকে বহিঃশক্তি সমীহ করবে, জনগণ আস্থায় রাখবে: প্রধানমন্ত্রী

জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কালুর দোকান চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বক্তব্য দেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু মুছা, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ, জুনাইদ মাহমুদ শাহেদ, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খালিদ বিন সাঈদ এবং এলডিপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে গণভোট বাতিলের চেষ্টা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তাঁদের দাবি, প্রায় ৭০ শতাংশ মানুষের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, “জনরায় বাস্তবায়ন না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।” তাঁরা অভিযোগ করেন, দেশে একটি ‘ফ্যাসিবাদী কাঠামো’ প্রতিষ্ঠিত হয়েছে এবং তা থেকে বের হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যজোট কাজ করছে।

ভবিষ্যতে দেশ ও জনগণের স্বার্থে যেকোনো আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দেন নেতারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬