ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি মহেশখালীতে ড্রেন নির্মাণকাজে ডাম্পারের ধাক্কা, শ্রমিক নিহত টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক কক্সবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সাধারণ সভা ১৫ মে গর্জনিয়ায় সোহেলের বসতঘর থেকে মিললো ১ লাখ পিস ইয়াবা : এলাকায় চাঞ্চল্য কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল এবার কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে শাস্তির সতর্কতা বাবার নামে হোটেল ‘সায়মন’ নামকরণ করেছিলেন ইঞ্জি. মোশাররফ ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ২ ১ মাসের শিশু হুমাইরাকে বাঁচাতে এগিয়ে আসুন… পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি তরুণদের দক্ষ করে তুললে বিশ্বে এগিয়ে যাবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

মুহুর্তেই পুড়ে গেলো সেন্টমার্টিনের দুটি ইকো রিসোর্ট

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে৷ এতে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে দ্বীপের গলাচিপা এলাকার বীচ ভ্যালী এবং কিংশুক ইকো রিসোর্ট।

স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে সাইরী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষের মাল্টিপ্লাগে সর্টসার্কিট হয়ে আগুণের সূত্রপাত হয়।

আব্দুল মালেক বলেন, অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বীচ ভ্যালী ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বীচ ভ্যালীর ছাউনিতে আগুণ ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বীচ ভ্যালী ইকো রিসোর্টে আগুণ লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বীচ ভ্যালীসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুঠোফোনে জানান, দ্বীপের স্থানীয়, আগত পর্যটক ও যৌথবাহিনির আড়াই ঘন্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

কিংশুক ইকো রিসোর্টে স্বত্বাধিকারী সরওয়ার বিলাপের কান্না করছেন।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, সরওয়ার তার বউ বাচ্চা নিয়ে সেন্টমার্টিন ছিলেন। তাদের চোখের সামনেই তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে যেতে দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি

মুহুর্তেই পুড়ে গেলো সেন্টমার্টিনের দুটি ইকো রিসোর্ট

আপডেট সময় : ০৩:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫