ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত-সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান চিত্র তুলে ধরে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জানিয়েছেন, কক্সবাজার সদর ও রামু উপজেলায় বর্তমানে মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সকালের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এমপি লুৎফুর রহমান কাজল তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন- কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু উপজেলায় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত এবং অবশিষ্ট এমপিওবিহীন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না; থাকলে তা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে?

সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, কক্সবাজার সদর (ঈদগাঁওসহ) ও রামু উপজেলায় বর্তমানে এমপিভুক্ত ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪০টি বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ২টি কলেজ এবং ৩৫টি মাদ্রাসা। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিকভাবে ঈদগাঁও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বর্তমানে কক্সবাজার সদর উপজেলার অধীনে পরিচালিত হচ্ছে।

এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত-সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬