ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ

জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে- কক্সবাজারে মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় আসার পর সরকারি দল জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে।

​মঙ্গলবার সকালে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে শহর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, নিজেদের কর্তৃত্ব রক্ষায় জুলাই সনদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি। জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, তবে এর অর্থ এই নয় যে তারা কোনো অন্যায় বা অবিচার মেনে নেবে। তিনি আওয়ামী লীগের বর্তমান পরিণতি থেকে শিক্ষা নেওয়ার জন্য জামায়াত ও বিএনপি—উভয় দলকেই সতর্ক করেন।

​বক্তব্যে তিনি সরকারকে জুলাই সনদ মেনে চলা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরামর্শ দেন।

শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে- কক্সবাজারে মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬