ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু, প্রাণে বাঁচল অপর দুইজন

চকরিয়ার মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যায়। আকস্মিক এ ঘটনায় নদীতীরবর্তী দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৯ মার্চ) বিকেল তিনটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামসংলগ্ন বেড়িবাঁধের পাশে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোরী হলো মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে স্থানীয় সমবয়সী কয়েকজন কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় মৌলভীর চর এলাকায় নদীর ঘাট থেকে একটু সামনে যেতেই তারা হঠাৎ নদীগর্ভে তলিয়ে যায়। এর মধ্যে দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে পারলেও মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, দুই কিশোরী তলিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। নদীতে নামার পর তিনি বুঝতে পারেন, সেখানে গভীর গর্তের মধ্যে চোরাবালির সৃষ্টি হয়েছে এবং ওই স্থানেই দুই কিশোরী তলিয়ে গেছে।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, গত এক মাসের বেশি সময় ধরে প্রভাবশালী একটি চক্র চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে চোরাবালির মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা

চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু, প্রাণে বাঁচল অপর দুইজন

আপডেট সময় : ০৭:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬