ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায়

কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে এবার ট্রলারের জালে ধরা পড়েছে ২০৫ কেজি ওজনের (পাঁচ মণ পাঁচ কেজি) একটি বোল মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের আড়তে মাছটি বিক্রি হয় ২ লাখ ৫৫ হাজার টাকায়। প্রতি কেজি মাছের দাম পড়েছে ১ হাজার ২৫০ টাকা।

শুক্রবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে বোল মাছটি কেটে বিক্রি করা হবে বলে পৌরসভা এলাকায় মাইকিং করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের শীলেরকুম এলাকায় জাল ফেলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা মো. নাছির ও কায়সার উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলার। বিকেলে বিভিন্ন মাছের সঙ্গে বিশাল বোল মাছটিও ধরা পড়ে। মাছ নিয়ে ট্রলারের জেলেরা টেকনাফ পৌরসভার লামার বাজারের আবু মুছার আড়তে নিয়ে আসেন। জেলেরা বোল মাছটির দাম হাঁকান তিন লাখ টাকা। কয়েকজন ব্যবসায়ী মাছটি কিনতে প্রতিযোগিতা শুরু করেন। শেষ পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার টাকায় বোল মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল ইসলাম। এ সময় বোল মাছ দেখতে আড়তে ভিড় জমান বিপুলসংখ্যক মানুষ।

ব্যবসায়ী মোহাম্মদ জাফর প্রথম আলোকে বলেন, ‘রাতে বোল মাছটি বরফ দিয়ে আড়তের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে বোল মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। এ বিষয়ে পৌরসভায় মাইকিং করা হচ্ছে। প্রতি কেজি বোল মাছের দাম পড়েছে ১ হাজার ২৫০ টাকা। বিক্রি করা হবে কেজি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। বড় বোল মাছ প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রির রেকর্ড আছে। স্থানীয় বাসিন্দাদের কাছে বোল মাছের চাহিদা অনেক।’

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, এত বড় বোল মাছ ধরা পড়া আসলে খুশির খবর। বিরল প্রজাতির এই বোল মাছ সব সময় জালে ধরা পড়ে না। সেন্ট মার্টিনের প্রবাল পাথরের স্তূপে এবং আশপাশে পাথর এলাকায় বোল মাছের বিচরণ বেশি থাকে। বোল মাছ ওজনে ৯-১০ মণও হয়ে থাকে। বড় মাছ খেতে খুবই সুস্বাদু।

সেন্ট মার্টিনের প্রবাল পাথরের স্তূপে এবং আশপাশে পাথর এলাকায় বোল মাছের বিচরণ বেশি থাকে। বোল মাছ ওজনে ৯-১০ মণও হয়ে থাকে। বড় মাছ খেতে খুবই সুস্বাদু।
ট্রলারের মালিক কায়সার উদ্দিন বলেন, দুই দিন আগে ১০ জন জেলে তাঁর ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। টেকনাফের উপকূলে মাছ না পেয়ে জেলেরা ট্রলার নিয়ে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগরে যান। বৃহস্পতিবার সকালে সেখানকার শীলেরকুম নাম স্থানে জাল ফেলেন এবং বিকেলে জালে বোল মাছটি ধরা পড়ে। পাঁচ মণের বেশি ওজনের মাছটি পানি থেকে ট্রলারে তুলতে জেলেদের বেগ পেতে হয়। আবার টেকনাফের ঘাটে ট্রলার থেকে রশি দিয়ে মাছটি বেঁধে আড়তে নিয়ে যেতে ১০-১২ জনের সহযোগিতা নিতে হয়। বিশাল বোল মাছ ধরতে পেরে জেলেরা মহাখুশি। আড়তে বোল মাছটি ওজন মেপে পাওয়া গেছে ২০৫ কেজি অর্থাৎ পাঁচ মণ পাঁচ কেজি।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, এত বড় বোল মাছ তিনি আর দেখেননি। এর আগে এত বড় বোল মাছ টেকনাফ উপকূলে ট্রলারে ধরা পড়েনি। তবে গত বছর ১৬৬ কেজি ওজনের আরেকটি বোল মাছ ধরা পড়ে ছিল টেকনাফের বাহারছড়া উপকূলে।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :

আপডেট সময় : ১২:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬