ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্লট দুর্নীতি

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার রায় আজ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 174

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় ঘোষণার জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন।

পৃথক দুটি মামলায় আসামির সংখ্যা মোট ৩৬ জন হলেও ব্যক্তি হিসেবে অভিযুক্ত হয়েছেন ২২ জন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ রাজউকের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা এই মামলায় অভিযুক্ত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম ও হাফিজুর রহমান হাফিজ জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের জন্য তারা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন। তারা আশা করছেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে।

মামলার এজাহার অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তথ্য গোপন করে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। আজমিনা সিদ্দিকের নামে একটি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে অন্য একটি মামলা দায়ের করেছিল দুদক। অভিযোগে বলা হয়েছে, শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি প্রভাবে রাজউকের নিয়ম তোয়াক্কা না করে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

গত ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিক এবং ১৮ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারিত করেন।

উল্লেখ্য, এর আগে পূর্বাচলের প্লট সংক্রান্ত আরও চারটি পৃথক দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকের এই রায়ের ওপর ভিত্তি করে তাদের সাজা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

প্লট দুর্নীতি

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার রায় আজ

আপডেট সময় : ১১:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬