ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া উপজেলা আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা খুটাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি বেলাল,সম্পাদক রাসেলল খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন নজরুল ইসলাম ভারুয়াখালীর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল কক্সবাজার থেকে খেলা দেখে উখিয়া ফেরা হলোনা আরফাতের কক্সবাজারে বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী- “নো ওয়েজবোর্ড ,নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে” রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১ এশিয়ান গেমসে সার্ফিংয়ে ইতিহাস গড়বেন কক্সবাজারের ফাতেমা অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধীর জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

ভারতীয় জলসীমানায় মহেশখালীর জেলে উদ্ধার

বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমানায় সাগরদ্বীপ এলাকা থেকে ওই দেশীয় ভারতীয় কোস্টগার্ডের হাতে উদ্ধার জেলে আব্দুল মান্নানকে (২২) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকএ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। পরের দিন ১৮ জানুয়ারি বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্টগার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক এক জেলে পানিতে পড়ে যায়। ভারতীয় কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। পরবর্তীতে তারা ওই জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মায় হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্টগার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। এরপর তাকে কোস্টগার্ড বেইস মোংলায় নিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। পরে শরণখোলা থানা ওই জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ধলঘাট গ্রামের জাকের আহমেদের ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

ভারতীয় জলসীমানায় মহেশখালীর জেলে উদ্ধার

আপডেট সময় : ০৩:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬