ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সৎসঙ্গ মন্দিরে চুরি: নিয়ে গেছে তিন লক্ষ টাকা!

কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ের জেলা সৎসঙ্গ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান মন্দির সংশ্লিষ্টরা। বিকেপাল সড়ক লাগোয়া দেয়ালের পাশ দিয়ে জানালা কেটে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে এই চুরি করে দুষ্কৃতকারীরা।

জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজীব কর্মকার বলেন, চোরেরা অত্যন্ত পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রতি মাসের শেষ শনিবার সকালে মন্দিরের দানবাক্স খোলা হয় এই তথ্যটি জানতে পেরেই হয়তো তারা আজ ভোরে চুরির পরিকল্পনাটি করে।

রাজিব বলেন, এই ঘটনায় দুটি দানবাক্সের অন্তত ৩০ হাজার টাকা ও অনুদান সংগ্রহ সিন্দুকে থাকা অন্তত তিন লক্ষ টাকা চুরি হয়েছে। এই সিন্দুকে বিভিন্ন শাখা সৎসঙ্গের ইষ্টভৃতির অর্থ (ভক্তদের নিত্য অনুদান) ও নতুন মন্দিরের অনুদানের টাকা জমা রাখা হতো।

এছাড়া মন্দিরের সিসিটিভি ক্যামেরাসহ সকল মাদারবোর্ড ও স্টোরেজ ডিভাইসও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রাজিব কর্মকার।

এই ঘটনায় ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

সৎসঙ্গ মন্দিরে চুরি: নিয়ে গেছে তিন লক্ষ টাকা!

আপডেট সময় : ০৪:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪