ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১ ফুটবল বিশ্বকাপ: হিসাব–নিকাশে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কারা বিশ্ব পরিবেশ দিবসেই মহেশখালীতে পুড়ছে প্যারাবন: নির্বিকার বনবিভাগ ও প্রশাসন প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেল কক্সবাজারের মানুষ, আধুনিক সিনেমা হলের দাবি রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক, উখিয়া ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ২৪ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু: এলাকায় শোকের ছায়া কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি, দাবদাহে বিপর্যস্ত জনজীবন

উখিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ কামরুন তানিয়া

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী’ পুরস্কার ২০২৫ অর্জন করেছেন উখিয়ার গণমাধ্যম ও মানবাধিকার কর্মী কামরুন নেছা তানিয়া।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে উপজেলা পর্যায়ের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জারিন তাসনিম তাসিন।

বক্তব্যে তিনি বলেন, ‘ দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অসামান্য, সরকারি পৃষ্ঠপোষকতায় এধরণের উদ্যোগ নানা ক্ষেত্রে অবদান রেখে চলা নারীদের অনুপ্রাণিত করবে।’

নিজের অর্জনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুন নেছা তানিয়া বলেন, ‘ কাজের স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আনন্দের, মানবিক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে আমার পথচলা।’

প্রসঙ্গত, তানিয়াসহ অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরিতে ৫ নারীকে সম্মাননা তুলে দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার এসএম জসিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামিনা নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার সহ আরো অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা!

উখিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ কামরুন তানিয়া

আপডেট সময় : ০২:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫