ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ

‘জামায়াতের হিন্দু শাখা থেকে ৯ নেতার পদত্যাগ’

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘পারিবারিক ও সামাজিক কারণ’ দেখিয়ে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতা পদত্যাগ করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা নেতাদের পক্ষের লিখিত বক্তব্য দেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি বলেন, গতকাল থেকে তাঁরা নয়জন জামায়াতের হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ও সামাজিক কারণে পদত্যাগের এই সিদ্ধান্ত বলে তিনি জানান।

পদত্যাগ করা নেতারা হলেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক। ১ ডিসেম্বর সাদুল্লাহপুর ইউনিয়নে এই কমিটি গঠিত হয়েছিল।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তাঁরা পদত্যাগ করেছেন কি না, তা আমার জানা নেই।’

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পথ থেকে পদত্যাগ করেছেন মো. এহিয়া শেখ। গতকাল রাতে গোপালগঞ্জ লঞ্চঘাটের একটি বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের কোনো পদে বা কোনো কার্যক্রমে আমার সম্পৃক্ততা থাকবে না।’

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

‘জামায়াতের হিন্দু শাখা থেকে ৯ নেতার পদত্যাগ’

আপডেট সময় : ০৪:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫