ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ

সালাহউদ্দিন আহমেদ / শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি

সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন,’শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করেছিলো, গণঅভ্যুত্থানের জনগণ  তাকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সে দেশের সম্পদ পাচার করেছে। নির্ধারিত ঠিকানা দিল্লীতেই সে পালিয়েছে।’

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বক্তব্যে আরো বলেন, ‘ আগামীর নির্বাচন হবে বিশ্বের কাছের স্বীকৃত নিবার্চন ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই তাদের ভোটাধিকার পাহারা দিবে, গত ১৬ বছর গণতন্ত্র ছিলো না দেশে এবার তা ফিরে এসেছে।’

ধানের শীষের জন্য ভোট চেয়ে তিনি বলেন, ‘ জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে, ইনশাআল্লাহ দেশ সমৃদ্ধি শান্তি প্রতিষ্ঠা পাবে।’

এসময় সালাহউদ্দিন আহমেদের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার-১ থেকে টানা তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গত ২ ডিসেম্বর  নিজের নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

আজ চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ – জনসভা শেষে আগামীকাল ৭ই ডিসেম্বর তাঁর  রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত

সালাহউদ্দিন আহমেদ / শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি

আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫