ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়মের অভিযোগ তদন্তে রবিবার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে আসছেন তদন্ত টিম জেলা পরিষদে লামা উপজেলার প্রতিনিধি না থাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যার মর্মান্তিক মৃত্যু আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম     পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ন্যাপকিন ভেন্ডিং মেশিন, ডাস্টবিন ও সিসিটিভি স্থাপন

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ১১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 307

কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও দারুল হিকমা আল-মালেকিয়া দাখিল মাদরাসার ছাত্রীদের জন্য প্রদেয় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, ধূরুং বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

রবিবার দুপুরে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে দারুল হিকমা আল-মালেকিয়া দাখিল মাদরাসার হলরুমে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরমান হোসেন বক্তব্য রাখেন।

দারুল হিকমা আল-মালেকিয়া দাখিল মাদরাসার ভেন্ডিং মেশিন উদ্বোধনের পর ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়।

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ধূরুং বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিন বসানো এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি স্থাপন করা হয়।

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের অর্থায়নে দক্ষিণ ধূরুং ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। ছাত্রীরা ১০ টাকা দিয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন থেকে উন্নত মানের ন্যাপকিন পাবে। পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠান গুলোতেও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা বলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানায়। দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের পাশাপাশি অন্যান্য ইউনিয়ন পরিষদও এই ধরনের জনকল্যানমূলক কার্যক্রম শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনিয়মের অভিযোগ তদন্তে রবিবার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে আসছেন তদন্ত টিম

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ন্যাপকিন ভেন্ডিং মেশিন, ডাস্টবিন ও সিসিটিভি স্থাপন

আপডেট সময় : ১১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫