ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার আলোচিত ‘মা’ হত্যাকান্ডে ন্যায়বিচার চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল

কতো টাকা মুক্তিপণে মুক্ত হলো লেদার অপহৃত নুরু!

অপহরণের ৬ দিন পর অবশেষে মুক্তিপণ দিয়ে মুক্ত হলো টেকনাফের হ্নীলার পশ্চিম লেদার বাসিন্দা নুরুল ইসলাম নুরু।

নুরুল ইসলাম নুরুর ছেলে কামরুল ইসলাম তার বাবার বাড়ী ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল চারটার দিকে অপহরণকারীরা তাকে পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে যায় বলে জানা গেছে।

পরিবার জানিয়েছে, বড় অংকের অর্থ পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রথমদিকে অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও শেষ পর্যন্ত কতো টাকায় রফাদফা হলো পরিবার তা জানাতে রাজি হয়নি।

নুরুল ইসলাম নুরুর ছেলে কামাল হোসাইন জানান, মোটা অংকের টাকা দিয়ে বাবাকে ফেরত আনতে হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তিনি এখন আহত ও দুর্বল। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জায়েদ নুর বলেন, পুলিশের অভিযানের ভয়ে ডাকাতদল তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মুক্তিপণের বিষয় তিনি অবগত নন বলে জানান।

২০ নভেম্বর রাত ৯ টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম লেদায় ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে নুরুল ইসলাম নুরু কে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার আলোচিত ‘মা’ হত্যাকান্ডে ন্যায়বিচার চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

কতো টাকা মুক্তিপণে মুক্ত হলো লেদার অপহৃত নুরু!

আপডেট সময় : ১১:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫