ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন লামায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত ঋণের বোঝা,পারিবারিক কলহ,রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা! কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব… আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার

ধেয়ে আসছে ২ ঘূর্নীঝড়: প্রভাব পড়বে কি কক্সবাজারে?

মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘শেন-ইয়ার’।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে যে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেছেন,মালাক্কা প্রণালীতে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে সেটি ইন্দোনেশিয়া উপকূলে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব কক্সবাজার সহ পুরো বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর ও শ্রীলংকার আশপাশের এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটির বিষয়ে এই আবহাওয়াবিদ বলেন, সুস্পষ্ট লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করছে। এটিও ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে আঘাত হানতে পারে ভারতের তামিলনাড়ু সহ আশপাশের উপকূলীয় অঞ্চলে।

বঙ্গোপসাগরের এমন বিরুপ অবস্থার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।
তবে বাংলাদেশের জন্য এখনো কোন প্রকার সতর্কতা সংকেত নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প

ধেয়ে আসছে ২ ঘূর্নীঝড়: প্রভাব পড়বে কি কক্সবাজারে?

আপডেট সময় : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫