ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

কক্সবাজারে কি শৈত্য প্রবাহ থাকবে ডিসেম্বরে?

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৯:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 595

ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই কক্সবাজারে নেমে এসেছে শীতের অনুভূতি। সমুদ্রের ধারের হিমশীতল বাতাস, শহুরে হাওয়ার সঙ্গে মিশে থাকা শীতের ছোঁয়া যেন প্রকৃতিকে করে তুলেছে অন্য রকম।

ভোরে পাহাড়–সমুদ্রের মাঝ দিয়ে বইতে থাকা ঠান্ডা বাতাস, দুপুরে রোদ কমে আসা, আর সন্ধ্যায় আলগোছে নেমে আসা কুয়াশার আবছা চাদর—সব মিলিয়ে সমুদ্র শহর কক্সবাজার এখন শীতের দখলে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন,কক্সবাজারে বর্তমানে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি শীত পড়ছে। এই শীত স্থায়ী হতে পারে পুরো ডিসেম্বর মাস জুড়েই।

যদিও কক্সবাজারে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোর ও সন্ধ্যায় কুয়াশার হালকা পর্দায় ঢাকা থাকতে পারে পরিবেশ।এমন অবস্থায় যানবাহন ও বিমান চলাচলে সতর্কতা অবলম্বন জরুরি বলে জানান এই আবহাওয়াবিদ।

শহুরে হাওয়ার সঙ্গে মিশে থাকা সমুদ্রের শীত। আর সেই স্নিগ্ধ আবহে রঙিন হয়ে উঠছে কক্সবাজার। প্রকৃতির এই ঋতু–বদলের সঙ্গেই চলছে পর্যটনের ভরা মৌসুম। তাই ঘুরতে আসার আগে প্রস্তুতি নিন, আর উপভোগ করুন শীতের এই বিশেষ সমুদ্র–অভিজ্ঞতা এমনই বলছেন কক্সবাজারের মানুষেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

কক্সবাজারে কি শৈত্য প্রবাহ থাকবে ডিসেম্বরে?

আপডেট সময় : ০৯:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫