ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক

শীতে শীর্ষে চকরিয়া, উষ্ণতায় শীর্ষে টেকনাফ!

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০২:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 503

শীতে জবুথবু কক্সবাজার। রাত বাড়ার সাথে বাড়ে শীতের প্রভাব। ভোর বেলায় বেশী বাড়ে ঠান্ডা।

কক্সবাজার জেলার শীতের তীব্রতা কতটুকু তার পরিসংখ্যান বের করতে গিয়ে বাংলাদেশ আবহাওয়া পরিদপ্তর, কক্সবাজার আবহাওয়া দপ্তরসহ বিশ্বের কয়েকটি নাম করা ওয়েবসাইট এবং গুগল ওয়েদার আপডেটে একেক জায়গায় একেকরকম তাপমাত্রার তথ্য পাওয়া গেছে।

তবে বিশ্বাসযোগ্য এবং স্থানীয়ভাবে আবহাওয়া দপ্তরের সাথে যোগযোগ ও যাচাই করে যে প্রাপ্ত তথ্য বলছে কক্সবাজার জেলার চকরিয়াতে বুধবার রাতের তাপামাত্রা ১২ ডিক্রি,যা ছিলো জেলার বুধবার দিবাগত রাতে সবচেয়ে বেশী শীতের রেকর্ড।

তবে টেকনাফ ছিলো আজকে দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা। দিনের বেলায় টেকনাফের তাপমাত্রা ছিলো ২৭ ডিক্রি সেলসিয়াস। রাতে তা নেমেছে ১৬ ডিগ্রিতে। তাতেও রাতে জেলায় সবচেয়ে শীত কম টেকনাফ উপজেলায়।

শীত কম পড়লেও রাতে টেকনাফে হীম শীতল বাতাস বইছে। কুয়াশার উপস্থিতি নেই তেমন। ভোরের দিকে আরো কমতে পারে তাপমাত্রা।

অন্যদিকে জেলার অন্যান্য উপজেলা গুলোতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিক্রিতে ছিলো।

দেশের পশ্চিম অঞ্চলে শীতের দাপট বেশী। ৪৪ টি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। তবে কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারি আবহাওয়াবিদ বলছেন, জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। তিনি বলছেন, দিনের বেলায় সূর্যের তাপ থাকলে রাতে শীতের প্রভাব কমে। যদি সূর্যের তাপ না থাকে তবে শীতের তীব্রতা বাড়ে।

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই হাড়কাঁপানো শীত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩

শীতে শীর্ষে চকরিয়া, উষ্ণতায় শীর্ষে টেকনাফ!

আপডেট সময় : ০২:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬