ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে বিরল গুঁইসাপ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া এলাকা থেকে বিরল প্রজাতির একটি গুঁইসাপ উদ্ধার করে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে আলী আকবরের বাড়িতে মুরগির বাচ্চা খাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ও শামলাপুর বিসিজি সভাপতি আমীর মো. শাহজাহান দক্ষতার সঙ্গে এটিকে ধরেন।

দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে যুক্ত শাহজাহান জানান, সাপটি লোকালয়ে ঢুকে ক্ষতি করছিল বলে এটিকে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তার দাবি, গুঁইসাপটির ওজন ৬ কেজির বেশি এবং দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ফুট।

তিনি আরও জানান, এতদিনে তিনি ২-৩ হাজারের মতো বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছেন।

কক্সবাজার জেলা মেরিন লাইফ অ্যালায়েন্সের গবেষণা সহকারী ওসমান সরওয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গুঁইসাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই গুঁইসাপ মেরে না ফেলে নিরাপদ স্থানে অবমুক্ত করা উচিত।

বন্যপ্রাণী লোকালয়ে ঢুকলে তাদের হত্যা না করে সহযোগিতা করার আহ্বান জানিয়ে শামলাপুর বিট কর্মকর্তা সোহেল রানা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও অভয়ারণ্য গঠনে বন বিভাগ কাজ করছে।

স্থানীয়দের এ ধরনের উদ্যোগ এলাকায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা আরও বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে বিরল গুঁইসাপ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫