ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া উপজেলার দুই যুগ পূর্তি আজ,সালাহউদ্দিন আহমদের অবদানকে স্মরণ করছে স্থানীয়রা টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইয়াবা জব্দ গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে ছরওয়ার, জনমনে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কক্সবাজারের ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন  মেয়েদের শিক্ষা হবে ‘ডিগ্রি পর্যন্ত ফ্রি’, আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী দুর্নীতি রোধে কক্সবাজারে ৫০ কর্মকর্তা-কর্মচারীর বদলি, পছন্দের পদে ফেরাতে তদবিরে সক্রিয় অসাধুরা নির্মাণ শ্রমিককে চাপা দিয়ে পালানো পিকআপ ৩০ কিমি পর জব্দ ‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’ গর্জনিয়া বাজারে রাজস্ব ‘গায়েব’ – অ্যাডভোকেট স্বপ্নাকে জেলা বারের সংবর্ধনা: সকলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা ইংরেজি প্রথম পত্রে নকলের অভিযোগ, কক্সবাজারে ৩ শিক্ষার্থী বহিষ্কার রামুর রাজারকুলে এপেক্সিয়ান আবুল কায়সারের সৌজন্যে ফ্রি চক্ষু ক্যাম্প টেকনাফে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেফতার

কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রতিটি কথা অন্ধভাবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকারে সুন্দর পিচাই বলেন, এআই মডেলগুলোর ‘ভুল করার প্রবণতা’ আছে। তাই এগুলোকে অন্যান্য যাচাইযোগ্য তথ্যসূত্রের সঙ্গে মিলিয়ে ব্যবহার করার অনুরোধ করেন তিনি।

পিচাই বলেন, ‘এ বিষয়টি প্রমাণ করে যে তথ্যের একটি বহুমুখী ইকোসিস্টেম জরুরি—যেখানে মানুষ কেবল এআই–নির্ভর না হয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করতে পারে। এ কারণেই মানুষ এখনো গুগল সার্চ ব্যবহার করে। আমাদের আরও কিছু পণ্য আছে, যেগুলো সঠিক তথ্য সরবরাহে বেশি নির্ভরযোগ্য।’

পিচাই বলেন, সৃজনশীল কিছু লেখালেখির ক্ষেত্রে এআই বেশ সহায়ক হতে পারে। তবে মানুষকে অবশ্যই বুঝতে হবে কোন কাজের জন্য এআই ভালো, আর কোন জায়গায় এটির ওপর অন্ধভাবে ভরসা করা উচিত নয়। তিনি বিবিসিকে বলেন, ‘আমরা নির্ভুল তথ্য দিতে যে পরিমাণ পরিশ্রম করি, সেটার জন্য আমরা গর্বিত। কিন্তু বর্তমানে সর্বাধুনিক এআই প্রযুক্তির মধ্যে কিছু ভুলভ্রান্তির প্রবণতা দেখা যায়।’

প্রযুক্তি–দুনিয়া গুগলের সর্বশেষ ভোক্তাবান্ধব এআই মডেল জেমিনি ৩ পয়েন্ট শূন্য এর অপেক্ষায় ছিল। নতুন এই মডেল ইতিমধ্যে বাজারে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে শুরু করেছে।

এ বছরের মে মাস থেকে গুগল সার্চে ‘এআই মোড’ চালু করা হয়েছে। যেখানে সংযুক্ত করা হয়েছে জেমিনির চ্যাটবট। এর উদ্দেশ্য হলো—ব্যবহারকারীর যাতে মনে হয়, তিনি একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।

সে সময় সুন্দর পিচাই বলেছিলেন, গুগল সার্চের সঙ্গে জেমিনির এই সংযুক্তি এআই প্ল্যাটফর্মে নতুন এক অধ্যায়ের সূচনা করল।

মূলত চ্যাটজিপিটির মতো প্রতিদ্বন্দ্বী এআই পরিষেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতেই গুগল এই উদ্যোগ নিয়েছে।

পিচাইয়ের মন্তব্য বিবিসির আগের এক গবেষণার সঙ্গে মিলে যায়। ওই গবেষণায় দেখা গেছে, এআই চ্যাটবটগুলো সংবাদ প্রতিবেদনকে সংক্ষিপ্ত করতে গিয়ে ভুলভাবে উপস্থাপন করে।

বিবিসি তাদের ওয়েবসাইটের প্রতিবেদন দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কো–পাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি এআইকে প্রশ্ন করে। সব এআইয়ের উত্তরে উল্লেখযোগ্য ভুল পাওয়া যায়।

সাক্ষাৎকারে পিচাই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। তবে এই প্রযুক্তি যাতে কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা বা প্রতিরোধমূলক কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া তুলনামূলকভাবে ধীর।

পিচাই আরও বলেন, ‘গুগল এআই গবেষণা যত বাড়াচ্ছে, ঠিক একই অনুপাতে এআই–সংক্রান্ত নিরাপত্তায়ও বিনিয়োগ বাড়িয়ে চলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা এমন প্রযুক্তি নিয়ে আসছি, যার সাহায্যে বোঝা যাবে কোনো ছবি এআই দিয়ে তৈরি, আর কোনটি নয়।’

সূত্র: বিবিসি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া উপজেলার দুই যুগ পূর্তি আজ,সালাহউদ্দিন আহমদের অবদানকে স্মরণ করছে স্থানীয়রা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই

আপডেট সময় : ০১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫