ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

আত্মসমর্পন করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী।

রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

শুনানি নিয়ে আদালত তাদের জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

এর আগে ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত।

আট মাস আগে এই মামলায় আসামিদের বিরুদ্ধে গত ১০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও রোববার মামলার বাদী আমিরুল ইসলাম এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

তবে অর্থ ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে করা মামলাটি ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

তিনি বলেছেন, যে বা যারা এই মামলা করেছেন তাদের তিনি চেনেন না। ফেইসবুকে এক পোস্ট দিয়ে মামলার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন মেহজাবীন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। এরপর মামলার বিষয়ে জানতে মেহজাবীনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

পরে ফেইসবুকে দেওয়া পোস্টে মেহজাবীন বলেছেন তার বিরুদ্ধে মামলার খবরটি দেখে তিনি বিস্মিত হয়েছেন।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

আত্মসমর্পন করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

আপডেট সময় : ০৬:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫