ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

হারিকেন মেলিসার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। জ্যামাইকা ও কিউবার আঘাত হানার পর এটি এখন এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। এছাড়া শক্তিশালী সামুদ্রিক এ ঝড়টির গতিও বেড়েছে।

জ্যামাইকার তথ্যমন্ত্রী বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (৩১ অক্টোবর) বলেছেন, জ্যামাইকায় ১৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারীরা হতাহতদের খুঁজে বের করার কাজ অব্যাহত রেখেছেন।

গত ১০০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে জ্যামাইকার বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে লাখ লাখ মানুষ দুই-তিনদিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছেন। এছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ।

ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে রিজার্ভ সেনাদের ডেকেছে জ্যামাইকার সরকার।

গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়ে মেলিসা। জ্যামাইকার ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো হারিকেন তাদের উপকূলে সরাসরি আঘাত হেনেছে। এছাড়া ১৯৮৮ সালের পর সেখানে আঘাত হানা অন্যতম বড় ঝড় ছিল এটি।

হারিকেনটি যখন স্থলে আঘাত হানে তখন এটির বাতাসের শক্তি অস্বাভাবিকরকম বেশি ছিল। ফোরকাস্টার এবং অ্যাকুওয়েদার জানিয়েছে, বাতাসের শক্তির হিসেবে আটলান্টিক অঞ্চলে এটি ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী হারিকেন ছিল।

বলা হয়েছিল, এটির আঘাতে পশ্চিম ক্যারিবিয়ান অঞ্চলে ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হবে।

হারিকেন আঘাত হানার পর চারদিন হয়ে গেলেও এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নিরূপণ করা যায়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল

হারিকেন মেলিসার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

আপডেট সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫