ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে ‘ক্যাম্পের বাইরে অবৈধ চলাচল’: ১৭১ রোহিঙ্গা আটক 

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় স্থায়ী ও অস্থায়ী দুটি চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে নির্ধারিত সীমারেখা অতিক্রম করে সদর ও আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছে।

কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা মাছধরার মতো পেশার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াচ্ছে।” তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।” বিজিবি জানিয়েছে, ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে ‘ক্যাম্পের বাইরে অবৈধ চলাচল’: ১৭১ রোহিঙ্গা আটক 

আপডেট সময় : ০১:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫