ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা

রাজমিস্ত্রির ছদ্মবেশে টেকনাফে ইয়াবা ব্যবসা চালাতেন এক রোহিঙ্গা দম্পতি। শেষ পর্যন্ত বিজিবির ‘ডগ স্কোয়াডের’ ঘ্রাণেই ফাঁস হলো তাদের গোপন আস্তানা।

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযানে ওই দম্পতিকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ভাড়া বাসা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালানো হয়।
তল্লাশিতে বিশেষ প্রশিক্ষিত কুকুরের (ডগ স্কোয়াড) সহায়তায় রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে থাকা রোহিঙ্গা আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়ার (৩৫) ভাড়া বাসার ভেতর লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার হয়।

বিজিবি জানায়, আইয়ুব জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের এ-১ ব্লকের সদস্য। তবে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন। দিনে রাজমিস্ত্রির কাজ করলেও রাতে ইয়াবা ব্যবসা চালাতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, তিনি মাদক কারবারি ইসমাইলের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মিয়ানমার থেকে আসা ইয়াবা চালান স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের অনেকে অপরাধে জড়াচ্ছে। আমরা এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ইসমাইলের খোঁজে অভিযান চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা

আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫