ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

পেকুয়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৭ পরিবার

কক্সবাজারের পেকুয়ায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে ৭টি পরিবার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মগনামা ইউপির পশ্চিমকূল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক তারেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৭টি পরিবারের ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, শুক্রবার দুপুর দেড় টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বসতবাড়ী গুলো স্থানীয় আবদুল মজিদসহ তাঁর অপর তিন ভাইয়ের।
তবে কেউ হতাহত হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই

পেকুয়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৭ পরিবার

আপডেট সময় : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫