ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

নিখোঁজের সাতদিন পর টেকনাফে মিলল রোহিঙ্গা তরুণীর মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন।

নিহত সাজেদা আক্তার (২০), উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লাহর মেয়ে।

ওসি নাজমুন নূর বলেন, “লামারপাড়া খালে ভেসে থাকা এক তরুণীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”

তিনি আরও জানান, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি।’

স্বজনদের বরাতে পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নিখোঁজের সাতদিন পর টেকনাফে মিলল রোহিঙ্গা তরুণীর মরদেহ

আপডেট সময় : ১২:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫