ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ
৭ বছরের শিশু ধর্ষণ

“অভিযুক্ত নিজেই চাইলো নিজের বিচার”

কক্সবাজার শহরে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশে দিয়েছে জনতা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান বুধবার সকালে অভিযুক্ত আবু তৌহিদকে ডিসি পাহাড় এলাকা থেকে গ্রেফতার করে থানায় আনা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইলিয়াস খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ডিসি পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। চিৎকার শুনতে পেয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এসময় অভিযুক্ত তৌহিদকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

চাকরির সুবাদে দীর্ঘ পাঁচ বছর ধরে অভিযুক্ত তৌহিদ ডিসি পাহাড় এলাকায় ভাড়া থাকতো বলে জানিয়েছেন সেখানকার স্থানীয়রা।

এদিকে জনতার হাতে অবরুদ্ধ থাকা অবস্থায় অভিযুক্ত তৌহিদ সংবাদ মাধ্যমের কাছে অকপটে স্বীকার করেন মঙ্গলবার রাতে শিশুটিকে ধর্ষণের কথা এবং নিজের শাস্তি দাবী করেন।

ওসি জানিয়েছেন, অভিযুক্ত তৌহিদ ঈদগাঁও উপজেলার নতুন মহাল এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

৭ বছরের শিশু ধর্ষণ

“অভিযুক্ত নিজেই চাইলো নিজের বিচার”

আপডেট সময় : ০৮:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫