ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

রামুতে হাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

রামুতে হাতির আক্রমণে নিহত ব্যবসায়ী আব্দুল হক( ৪৫)

রামুতে হাতির আক্রমণে আব্দুল হক( ৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেঘানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়া স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। এ ছাড়া আব্দুল হক ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, সোনাইছড়ি থেকে ধান আনার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয় তাঁর বাবা আব্দুল হক। পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়।

অন্যদিকে ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি । কয়েকদিন ধরে ওই এলাকার মানুষ বন্য হাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রামুতে হাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪