ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের সিকিউরিটি রাব্বানীর বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগ
টেকনাফে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন

পুলিশের অভিযানে আ’লীগের ছয়জন আটক

কক্সবাজারের টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দলটির ছয় নেতাকে আটক করার কথা জানিয়েছে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে ১৫ আগস্ট বিকালে দোয়া মাহফিল থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় বলে জানান সেখানকার স্থানীয়রা। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর উপস্থিত ছিলেন।

এছাড়াও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাম জালাল, হ্নীলার হোসেন মেম্বার, ইউছুফ মনোসহ অনেককেই ওই আয়োজনে দেখতে পান স্থানীয়রা।

ওই আয়োজন ছাড়াও শুক্রবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করার খবর পাওয়া গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যা থেকে টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পালিয়ে যায়।

পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করার কথা জানান ওসি। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫

টেকনাফে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন

পুলিশের অভিযানে আ’লীগের ছয়জন আটক

আপডেট সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫