ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ!

কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

কক্সবাজারের কুতুবদিয়ায় একটি অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন সকাল সাড়ে ৯টার দিকে কৈয়ারবিল সৈকতে মরদেহটি ভেসে আসে।

ওসি বলেন, “মরদেহের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। দেহের পরনে নেভিব্লু প্যান্ট ও একটি এশ রঙের ফুলহাতা গেঞ্জি রয়েছে।”

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ ছাত্র অরিত্রের মরদেহ কিনা তা খোঁজ নেয়ার কথা জানিয়ে ওসি আরমান হোসেন বলেন, ইউএনও এর মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তবে পরনে থাকা জামাকাপড় মিলছেনা। বাকিটা ডিএনএ পরীক্ষা করা হলে বুঝা যাবে।

মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান ওসি।

স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম কুতুবী জানান, সকালে জোয়ারের পানিতে ভেসে চরে আসে মরদেহটি। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫