ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে বৃষ্টি ঝরবে আরও দুইদিন

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে হাওয়া দপ্তর। সোমবার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত এক পূর্বাভাসে বলা হয়েছে,সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মধ্য শ্রাবণের এই বৃষ্টিপাতের বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন,”কক্সবাজারে আরো দু’দিন বৃষ্টি ঝরবে।তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই।এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে”।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বিষয়ে আব্দুল হান্নান বলেন, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

“লঘুচাপটি দুর্বল হয়ে গেলেও মৌসুমী বায়ুর উপর এটি এক প্রকার চাপ সৃষ্টি করছে।ফলে বায়ুমন্ডলে মেঘমালা সৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ঝরছে”,বলেন মি. হান্নান।

সাধারণত আষাঢ়-শ্রাবণ দুইমাস বর্ষাকাল হিসেবে ধারণা করা হয়।ফলে শ্রাবণ মাসের পুরোটা জুড়েই থেমে থেমে বৃষ্টি ঝরবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারে বৃষ্টি ঝরবে আরও দুইদিন

আপডেট সময় : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫