ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি মূলত তার প্রায় ১৭ বছর আগের সিরিজ ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটির মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের, দুর্নীতি মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়।

যেখানে দেখা গিয়েছিল দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দুজন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণালংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।”

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪