ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

প্লাস্টিকের অদৃশ্য দূষণকে দৃশ্যমান করা হবে যেখানে

মানুষ পৃথিবীতে বসবাসের সেই সময়টি পার করছে যখন প্লাস্টিক দৈনন্দিন প্রতিটি স্তরে ঢুকে পড়েছে – খাবারে, মাটিতে, সাগরে এমনকি মানুষের কোষেও। সময়টিকে বলা হচ্ছে “প্লাস্টিক যুগ”। এটি এমন এক সময় যখন সুবিধা ও উন্নয়নের আড়ালে জমে উঠেছে অমোচনীয় এবং অদৃশ্য এক দূষণ উৎসব।

এই অদৃশ্য দূষণকে দৃশ্যমান করার জন্য Plastic Age শিরোনামে একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কক্সবাজারে।

EMBOLDEN Bangladesh ও Art Space Bangladesh এর আয়োজনে এবং Activista Bangladesh এর সহযোগিতায় এ প্রদর্শনীতে কক্সবাজারের শিক্ষার্থী এবং স্থানীয় ও অন্যান্য শিল্পীদের চিন্তাশীল শিল্পকর্ম প্রদর্শিত হবে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে The Territorial News- TTN|

আয়োজনের অন্যতম সংগঠক ইনজামামুল হক জানান, এটি একটি শিল্পভিত্তিক প্রচেষ্টা। প্রদর্শনীটির অনুপ্রেরণা হচ্ছে স্থানীয় দৃশ্যমান বাস্তবতা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে লাবনী পর্যন্ত একটি ‘বীচ ওয়াক’ এবং পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে EMBOLDEN Bangladesh এর স্বেচ্ছাসেবীরা। সংগ্রহ করা এই প্লাস্টিকগুলোই হয়ে উঠে কিছু গুরুত্বপূর্ণ আর্টওয়ার্ক, একটি ভিডিও আর্ট ইন্সটলেশন ও একটি DIY রিসাইকেল ওয়ার্কশপের অংশ।

ইনজামাম বলেন, “এটি শুধু একটি শিল্প প্রদর্শনী নয়। এটি একটি সাংস্কৃতিক সচেতনতা চর্চা—যেখানে শিল্প, পরিবেশ এবং কমিউনিটি একত্রিত হয়ে পরিবর্তনের একটি নতুন ভাষা নির্মাণ করে।”

আয়োজকরা বলছেন, ‘Plastic Age’ আমাদের ভাবাবে- আমরা কি প্লাস্টিক যুগেই বাঁচতে চাই, নাকি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই?

১৮ জুলাই থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে ০২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা – রাত ৮টা। প্রদর্শনীর স্থান নির্ধারণ করা হয়েছে- আর্টস্পেস গ্যালারি, ২য় তলা, সিভিল সার্জনের বাসভবনের বিপরীতে, পুলিশ সুপার রেসিডেন্স রোড, জইল্লার দোকান, কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ

প্লাস্টিকের অদৃশ্য দূষণকে দৃশ্যমান করা হবে যেখানে

আপডেট সময় : ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫