ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজার সরকারি কলেজে আইনশৃঙ্খলা উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার সরকারি কলেজে জুলাই বিপ্লব-২০২৪ পরবর্তী আইনশৃঙ্খলা উন্নয়ন ‍ও শিক্ষক-শিক্ষার্থী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ মানবিক শাখার শিক্ষার্থী আনাস আফ্রিদি। গীতা থেকে পাঠ করেন একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী পুষ্পিতা দাশ এবং ত্রিপিটক থেকে পাঠ করেন একই বিভাগের শিক্ষার্থী পুঁথিমালা তনচংগ্যা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমানের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফ্‌ফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাব-১৫, কক্সবাজারের পদাতিক অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের নানামুখী দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল নোমান, ইব্রাহিম খলিল, মেহেরুন রিফা, রুবায়েত মুহাম্মদ এবং রবিউল আলম।

অনুষ্ঠানে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আতাহার সাকিফের নেতৃত্বে একটি যৌথ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভা শেষে র‍্যাব-১৫ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

কক্সবাজার সরকারি কলেজে আইনশৃঙ্খলা উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪