ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলো টাইগাররা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 606

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা। ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা। লঙ্কানদের দেয়া ১৩৩ রানের টার্গেট ২১ বল হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের। প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফেরান শরিফুল। এরপর বাকিটা সময় বল হাতে উইকেটে স্বাগতিকদের রীতিমতো নৃত্য করিয়েছেন শেখ মেহেদি। কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কাকে নিজের শিকার বানিয়ে ৪৯ রানেই সাজঘরে চার ব্যাটার। একপ্রান্ত আগলে রেখে ৪৬ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার বানান মেহেদি। ৬৬ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর, ১৫ বলে কামিন্দু মেন্ডিসের ২১ রানে উঠে দাড়ানোর চেষ্টা করলেও শামীমের বলে কাটা পড়েন এই বাহারি ব্যাটার। মুস্তাফিজের বলে ভ্যান্ডারসে ফিরলে ১০৩ রানেই ৭ উইকেট নেই শ্রীলঙ্কার। ১৯ ওভারে ১১০ রান থেকে শানাকার ক্যামিওতে শেষ পর্যন্ত ১৩২ রান সংগ্রহ করে তারা। শানাকা ২৫ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে। ৪ ওভারে ১ মেইডেনসহ ১১ রানে ৪ উইকেট নেন শেখ মেহেদী।

সুত্র: যমুনা টেলিভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ

লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলো টাইগাররা

আপডেট সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫