ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন
কক্সবাজারে ছিনতাইকারী ধরিয়ে দিলো ছাত্রদলকর্মী

পুলিশের অসহযোগীতার অভিযোগ ভুক্তভোগীর

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০২:৩৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 944

কক্সবাজারের কলাতলীতে অটো রিক্সা  নিয়ে এসে ফিল্মি কায়দায় পর্যটকের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯ টার দিকে শহরের কলাতলীর ওশান প্যারাডাইস সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

এসময় এক ছিনতাইকারীকে আটক করে মীর্জা নামের এক ছাত্রদলকর্মী সহ স্থানীয়রা।

ভুক্তভোগী ঢাকার আব্দুল্লাহপূরের বাসিন্দা মো:সুমন মিয়া জানান, রাতে অটো রিক্সা নিয়ে এসে তার বন্ধু ফেরদৌসের ফোন ছিনতাই করে। তারা প্রতিরোধ করতে চাইলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।

এসময় ছাত্রদলকর্মী মির্জা স্থানীয়দের সাথে নিয়ে একজনকে আটক করে টূরিষ্ট পুলিশের কাছে সৌপর্দ করার কথা জানান সুমন মিয়া।

সুমন বলেন, টুরিষ্ট পুলিশ আটক ছিনতাইকারীকে কক্সবাজার সদর মডেল থানায় পাঠিয়ে দিয়েছে এবং বলেছে মোবাইল উদ্ধারের জন্য সেখানেই আইনী পদক্ষেপ নেয়ার জন্য।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এক ছিনতাইকারীকে টুরিষ্ট পুলিশ কর্তৃক তাদের কাছে হস্তান্তরের কথা জানিয়ে বলেন, ভুক্তভোগীরা থানায় আছে এবং আইনী প্রক্রিয়ায় আছে।

তবে ভুক্তভোগী সুমন মিয়া জানান, কক্সবাজার সদর থানায় আটক ছিনতাইকারীকে নিয়ে মোবাইল উদ্ধার না করে উল্টো মামলা করার জন্য বলা হচ্ছে।

ভুক্তভোগীরা ঢাকার বিজিএমইএ বস্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।

“সামনে আমাদের প্রথম বর্ষের পরীক্ষা। মামলা করলে আবার কক্সবাজার আসতে হবে। এই ঘটনায় পুলিশের কোনো তৎপরতা দেখছি না, তাই আমরা মোবাইল ফোনের আশা ছেড়ে দিয়ে ঢাকার উদ্দেশ্য চলে যাচ্ছি”- বলেন সুমন মিয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী

কক্সবাজারে ছিনতাইকারী ধরিয়ে দিলো ছাত্রদলকর্মী

পুলিশের অসহযোগীতার অভিযোগ ভুক্তভোগীর

আপডেট সময় : ০২:৩৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫