ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুরির শাস্তি ব্যায়াম! তিনতলা থেকে লাফ দিয়ে পালালো চোর

চুরি করে ধরা,তারপর ব্যায়াম করাই শাস্তি হলো চোরের। অবশ্য কিছুক্ষণ ব্যায়ামের শাস্তি ভোগ করার ফাঁকে তিনতলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় সে চোর।

ঘটানাটি ঘটেছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বকতিয়ার মার্কেটের ৩য় তলায় পাওয়ার জিম সেন্টারে।

শুক্রবার (১১ জুলাই ২৫ ইং) চোরকে ব্যায়াম করানোর মধ্য দিয়ে শাস্তি দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি সম্পর্কে পাওয়ার জিম সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কে বলেন, ২৭ জুন শুক্রবার দুপুরে জিম বন্ধ করে জুমার নামাজ পড়তে যাই। এসময় তালা ভেঙ্গে চোর জিম সেন্টারের ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে জিম সেন্টারের আইপিএস, ব্যাটারি, তার এবং কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরে নামাজ শেষে জিমে এসে দেখি অনেক জিনিসপত্র এলোমেলো, কিছু জিনিসপত্র নেই। এরপর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে জিমের জিনিসপত্র নিয়ে যাচ্ছে এক যুবক।

মামুন বলেন,চোরের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর থেকে জিম করতে আসা ছেলেরা তাকে খুঁজতে থাকে।

বুধবার (৯ জুলাই) ওই চোরকে কুতুপালং বাজারে পেয়ে জিমে নিয়ে আসে। তখন চোরকে মারধর না করে শাস্তি হিসেবে প্রায় ৪ মিনিট ব্যায়াম করতে দেয়। এসময় ওই চোরকে কয়েক ক্যাটাগরিতে ব্যায়াম করায়। যা জিমে আসা ছেলেরা ভিডিও করে। কিন্তু ওই চোর এক পর্যায়ে জিমের ৩ তলা থেকে লাফ দিয়ে টিনশেডের ওপর পড়ে পালিয়ে যায়। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে সে মাদকসেবন করে বলে জানায় এবং মাদকসেবনের জন্য সে চুরি করে বলেও জানায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

চুরির শাস্তি ব্যায়াম! তিনতলা থেকে লাফ দিয়ে পালালো চোর

আপডেট সময় : ০১:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫