ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন

চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া আসামী সাজ্জাদ গ্রেফতার

চকরিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মো. সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গরবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সাজ্জাদ হোসেন (৩০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভুলহাজারা ইউনিয়নের বিংভিং দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান,গত ৬ জুলাই চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাল ও তার সঙ্গীয় ফোর্স ভুলহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনার পথে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয় এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান শুরু করে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় সাজ্জাদ হোসেন ছাড়াও আরও কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী

চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া আসামী সাজ্জাদ গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫