ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে পেকুয়ার সেরা মাহাথিরের পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার  লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ

উখিয়ায় যুবলীগ নেতার মরদেহ পড়ে ছিলো ডোবায়

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত কামাল হোসেন দুর্জয় (৪০) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

দুর্জয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, দুপুর ১২ টার দিকে ওই ইউনিয়নের মনখালী এলাকায় স্থানীয়রা একটি ডোবায় মরদেহটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন জানান, রাত ১০ টার পর বুকের ব্যথা নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক শফি উল্লাহর কাছে যান দুর্জয় ৷ চিকিৎসা শেষে বাসার পথে ডাক্তার এগিয়েও দিয়েছিলো দুর্জয়কে। এরপর আর কেউ কিছু জানেনা।

সাহাব উদ্দিন বলেন, রাত থেকে দুর্জয়ের মুঠোফোনে সংযোগ না পেয়ে পরিবারের সদস্যরা নিখোঁজ জানিয়ে ফেইসবুকে পোস্ট করেন। যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন, তাই তারা ধারণা করেছিলেন গ্রেফতার হয়েছে কিনা।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আরিফ হোসেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

উখিয়ায় যুবলীগ নেতার মরদেহ পড়ে ছিলো ডোবায়

আপডেট সময় : ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫