ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত পরিবার বলছে বলাৎকার করে হ’ত্যা : চকরিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩ রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফে দুই বোটসহ ৭ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: দুই যাত্রীর মৃত্যু

চবিতে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা ৬ ছাত্র ৩ ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গাঁজা সেবনকালে ৬ ছাত্র ও ৩ ছাত্রীকে হাতেনাতে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা।

বুধবার রাত ৮টায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিনের ছাদে এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী ঝর্ণার কাছ থেকে দুই গ্রুপের ৯ জনকে ধরা হয়।

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, ৪ জনের গ্রুপটির একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের মোট ৯ জনের মধ্যে ৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে পৃথক দুই স্থান থেকে মাদক সেবনকালে তাদের ধরা হয়। পরে ধৃত শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়।

সুত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে

চবিতে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা ৬ ছাত্র ৩ ছাত্রী

আপডেট সময় : ০১:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫