ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায় জামায়াতসহ ১১ দল আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ “আমার বাসায় তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত”: শফিকুর রহমান পদত্যাগ করেছেন আইজিপি বিভাগে বিভাগে ভিন্ন সুর: ভোটের মানচিত্রে দ্বিমেরু রাজনীতির স্পষ্ট বার্তা রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন অতিরিক্ত ভাড়া আদায়: সৈকতের দুই ঘোড়া চালক আটক মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা জনপ্রশাসন নাকি স্বরাষ্ট্র কোন মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ

১৪৪ ধারা ভেঙে পরীক্ষার হলে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা

নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার ঢোকা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর কিছু আগে ওই ছাত্রদল নেতা উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢোকেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এর আগে কক্ষে ওই নেতা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪৪ ধারা ভাঙায় অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে। অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে  যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছেন রাকিব সরদার নামে একজন এমনটাই জানতে পেরেছি। এঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।

অভিযুক্ত রাকিব সরদার বলেন, ‘আমার চাচাতো বোনকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। পরীক্ষা পরিদর্শন বা অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ তবে কেন্দ্রে প্রবেশ করা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার জানান, কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতাকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় প্রশাসন পরীক্ষা চলাকালে নির্ধারিত সীমানায় ১৪৪ ধারা জারি করেছে।

সুত্র: সময় টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায়

This will close in 6 seconds

১৪৪ ধারা ভেঙে পরীক্ষার হলে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫