ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
গ্যাসের দোকানে অভিযান:

৯ টাকা বাড়তি রাখায় ৫ হাজার টাকা জরিমানা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৩১ টাকা। সেখানে কক্সবাজার শহরের হাবিব এন্ড ব্রাদার্স ৯ টাকা বাড়তি দামে ১৪৪০ টাকা বিক্রি করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার কক্সবাজার শহরের বিভিন্ন গ্যাসে সিলিন্ডারের দোকানে যৌথভাবে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই।

গ্যাসের ওজন সঠিক আছে কিনা এবং ভোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা এই বিষয়ে তদারকি করতেই এমন অভিযানের কথা জানিয়েছে বিএসটিআইয়ের সহকারি পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক।

রঞ্জিত কুমার মল্লিক বলেন, “ইতিমধ্যে কিছু দোকানে অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে ৩ টি দোকানে গ্যাসের ওজন সঠিক পাওয়া গেছে। তবে একটি দোকানে ওজনের তারতম্য পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

“এরপর হাবিব এন্ড ব্রাদার্স নামক আরেকটি দোকানে পণ্যের বিক্রয় মূল্য ও দ্রব্যমূল্যের তালিকায় থাকা মূল্যের তারতম্য পাওয়া যায়। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়”- বলেন বিএসটিআইয়ের এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

গ্যাসের দোকানে অভিযান:

৯ টাকা বাড়তি রাখায় ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫