ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

৬ বছর পর পেকুয়াসহ ৫ উপজেলায় “শহীদ জিয়া মেধা বৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ করে দেয়ার ৬ বছর পর আবারো অনুষ্ঠিত হলো শহীদ শহীদ জিয়া মেধা বৃত্তি পরীক্ষা।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলার ৫টি উপজেলায় পূর্ব নির্ধারিত ৬ কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং মৌলভি ছাঈদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

জানা গেছে, চকরিয়া গ্রামার স্কুল, মালুমঘাট আইডিয়াল স্কুল এবং মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, পেকুয়া উপজেলার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়,
কুতুবদিয়া উপজেলার কেন্দ্র কুতুবদিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ এবং মহেশখালী উপজেলায় আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চকরিয়াসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর প্রেস সচিব,পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। চকরিয়া থানা বিএনপির সভাপতি এনামুল হকসহ অন্যান্যরা।

এ বৃত্তি পরীক্ষায় চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে রেজিষ্ট্রেশনকৃত ৬৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৯ জন ,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৫ জনের মধ্যে ৪৫৫ জন,মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ৪২৫ জনের মধ্যে ৪১৪ জন,কুতুবদিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৭০ জনের মধ্যে ৬৬৫ জন,আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৪১ জনের মধ্যে ৩০৫ জন এবং ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৬ জনের মধ্যে ৩০৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে মোট রেজিষ্ট্রেশনকৃত ২,৯০১ জন শিক্ষার্থীর মধ্যে ২,৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শহিদ জিয়াউর রহমান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও পেকুয়া বিএমআই ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী বলেন, ২০০৫ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত একটানা এই বৃত্তি পরীক্ষার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।। কিন্তু ২০১৯ সাল হতে তৎকালীন সরকারের রোষানলে পড়ে এই বৃত্তি পরীক্ষা দীর্ঘ ৬ বছর বন্ধ ছিল।৫ আগস্ট পট পরিবর্তনের ফলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর সার্বিক নির্দেশনায় পুনরায় শুরু হল।বেশ উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখেছি। এছাড়াও তিনি মনে করেন,এ ধরণের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যম শিক্ষার্থীদের মাঝে লেখা-পড়া করার প্রবল আগ্রহ ও প্রতিযোগিতার মানসিকতা সৃষ্ঠি হয় যা খুবই ইতিবাচক।

আগামী ১০ডিসেম্বর শহীদ জিয়াউর রহমান বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

৬ বছর পর পেকুয়াসহ ৫ উপজেলায় “শহীদ জিয়া মেধা বৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫