ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন,বাসিন্দারা খোলা আকাশের নিচে

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন।মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কড়াইল বস্তির মূল বউবাজার এলাকার বাসিন্দা মো. আব্বাস আলী প্রথম আলোকে বলেন, বউবাজারের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক এলাকায় আগুন লাগে। ওই অংশে হাজারখানেক ঘর ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনের কারণে বায়তুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন আবদুর রহিম। তিনি যেই অংশে ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন, সেটি আগুন লাগা অংশের কাছাকাছি। সেখানে পুলিশ ও আনসার সদস্যরাও ভিড় নিয়ন্ত্রণে কাজ করছিলেন। তাঁরা আগুন লাগার অংশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছেন না।

আবদুর রহিম বলেন, অনেক পরিবার আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছে। তাদের ঘরগুলো ফাঁকা পড়ে আছে। এই সুযোগে কেউ যাতে মালামাল চুরি করতে না পারে, তাই তাঁরা ভিড় নিয়ন্ত্রণ করছেন। কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না।

খোলা আকাশের নিচে বাসিন্দারা

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বউবাজারের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লকের বাসিন্দারা কেউ কাছের খামারবাড়ি (ঈদগাহ) মাঠে, অনেকে এরশাদ স্কুলমাঠ কিংবা মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আশ্রয় নিয়েছেন। খামারবাড়ি মাঠে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে।

পরে টিঅ্যান্ডটি মাঠে গিয়ে দেখা যায়, শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাঁদের সঙ্গে ছিল ঘর থেকে আনা কিছু মালপত্র ও আসবাব। মশার কামড়ের পাশাপাশি হালকা শীত থেকে বাঁচতে কাঠ, প্লাস্টিক পুড়িয়ে তাঁরা মাঠে বসে আছেন।

খামারবাড়ি মাঠে কথা হয় অটোরিকশাচালক রবিন শেখের সঙ্গে। তিনি বলেন, তাঁদের ঘরটা কুমিল্লা পট্টির মায়ের দোয়া স্কুলের পাশে। সাড়ে পাঁচটার দিকে তাঁদের ঘরের কাছেই আগুন ছিল। রাত ৯টার দিকে কথা বলার সময় জানালেন, ঘর এতক্ষণে পুড়ে গেছে হয়তো। কারণ, যখন ঘর থেকে বেরিয়ে আসেন, তখনই আগুনের তাপে ঘরে থাকা যাচ্ছিল না। সেখানে তাঁদের ভাড়া করা তিনটা ঘর একসঙ্গে ছিল বলেও জানান তিনি।

এ সময় রবিনের স্ত্রী নুরেনা বেগম বলেন, আগুন লাগে বরিশাল পট্টি থেকে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। তাই ঘর থেকে দুটি র‌্যাক ছাড়া কিছুই আনতে পারেননি।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন,বাসিন্দারা খোলা আকাশের নিচে

আপডেট সময় : ১২:২৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫