ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আগামী ২৫ আগস্ট শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দেশের অন্যতম বৃহৎ এ ধর্মীয় আয়োজন।

মাহফিলকে উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় চুনতি সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মাহফিল মোতায়াল্লী কমিটি। সভায় মাহফিলের প্রস্তুতি, নিরাপত্তা, প্রচার-প্রচারণা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

মাহফিল মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদা তৈয়বুল হক বেদার।

সভায় বক্তব্য দেন আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ ফারুক হোসাইন, আলহাজ্ব ওলিউদ্দিন, কফিলউদ্দিন লিটু ও অ্যাডভোকেট মিনহাজুল আবরার।

এ সময় কামরুল হুদা, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবু সাদেক খান, এবাদুর রহমান, সাদুর রহমান ও শাহ মঞ্জিলের প্রেস সচিব সোহেল তাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, অলিকুল শিরোমণি, আশেকে রাসুল (সা.) ও মুজাদ্দিদে মাহফিল সীরাতুন্নবী (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ মাহফিলের প্রবর্তন করেন। দীর্ঘ পথপরিক্রমায় চুনতীর এ মাহফিল দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব ও পরিচিতি লাভ করেছে।

মোতায়াল্লী কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ১৯ দিনব্যাপী মাহফিলের সম্ভাব্য বাজেট প্রায় ৬ কোটি টাকা। ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে প্রতিবছর এ মাহফিলের ব্যয় নির্বাহ করা হয়।

মাহফিল সফল করতে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে হাজারেরও বেশি সভা ও মতবিনিময় করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মোতায়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।

তিনি বলেন, চুনতীর ঐতিহ্যবাহী এ মাহফিলের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সীরাতের শিক্ষা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিলের সংবাদ দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

মাহফিলকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অতিথি, আলেম-ওলামা ও মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, সীরাতপ্রেমী মুসল্লি ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, দোয়া ও আন্তরিক প্রচেষ্টায় ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা

আপডেট সময় : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬