ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

‘২০ বছরে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারের ঈদযাত্রা’

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবার নির্বিঘ্নে ঈদযাত্রা সম্ভব হয়েছে।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন ‘আপনারা জানেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে, এবারের ঈদযাত্রা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক। অতীতে কখনও এত সহজে মানুষ বাড়ি ফিরতে পারেনি। এটি সম্ভব হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার একসঙ্গে কাজ করার কারণে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকার হিসেবে কাজ করেছি, কোনও নির্দিষ্ট দফতর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে দায়িত্ব পালন করেছে। শ্রমিক ও পরিবহন মালিকদেরও অসাধারণ ভূমিকা ছিল। আমরা সবাই মিলে কাজ করেছি, তাই এই সুশৃঙ্খল ঈদযাত্রা সম্ভব হয়েছে।’

এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন জানান, দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করছি। প্রতিটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন এবং ভিজিলেন্স টিম সক্রিয় রয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবহন উপদেষ্টা গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

‘২০ বছরে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারের ঈদযাত্রা’

আপডেট সময় : ০৪:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫