ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

২০২৬ সালে ধরাছোঁয়ার বাইরে যেতে পারে স্বর্ণের দাম

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 889

বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী কয়েক বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,০০০ ডলার পর্যন্ত উঠতে পারে। ওই সময় স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে প্রায় ৪,৪০০ ডলার।

বর্তমানে স্বল্পমেয়াদে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেলেও, বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল অস্থায়ী। দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম বাড়তেই থাকবে বলে তাদের ধারণা। কয়েক বছর আগেও যেখানে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫০ থেকে ৬০ হাজার টাকা, সেখানে এখন তা ২ লাখ টাকার বেশি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই মূল্যপতন স্বর্ণে নতুন করে বিনিয়োগের একটি সুযোগ হতে পারে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, “আমেরিকার চলমান অর্থনৈতিক শাটডাউন ও ডলার সংকটের কারণে অনেক কেন্দ্রীয় ব্যাংক ডলারের পরিবর্তে স্বর্ণ কিনছে। এতে দামে বড় ধরনের উত্থান দেখা গিয়েছিল। পরে বড় বড় বিনিয়োগ তহবিলগুলো মুনাফা তুলে নেওয়ায় সাময়িক পতন হয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববাজারের অস্থিরতা কমলে দামও কিছুটা স্থিতিশীল হবে। তবে এক লাখ বা দেড় লাখ টাকায় আর নামার সম্ভাবনা নেই। স্বর্ণ এখন এমন এক ভারসাম্যপূর্ণ দামে থাকবে, যেখানে ক্রেতারা আবারও বাজারে ফিরতে পারবেন।”

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায়, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ১৪.৫৮ টন সোনা রয়েছে, যা গত চার বছর ধরে অপরিবর্তিত। বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের এই রিজার্ভ আরও বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার নিরাপত্তা আরও জোরদার হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন

২০২৬ সালে ধরাছোঁয়ার বাইরে যেতে পারে স্বর্ণের দাম

আপডেট সময় : ০৩:১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫